উৎসর্গ:

এপ্রিল 7, 2009 লিখেছেন milonmia

উৎসর্গ:
মহান কবি আল মাহমূদ কে
————————

অচিন পূরে ছিল যে এক রাজা
ছিল তাহার তিনশ ঘোড়া তাজা।
আরযে তাহার মহা রাজ দরবার
ঘোড়া সবি ছিল পারিষদ উহার।
রাজার জুড়ে তারা সারারাজ্য জুরে
চলত দাপটের সাথে উড়ে উড়ে।
রাজার ছিল পাচশ বিঘা জমি খাস
পাচশ গরু তাতে করতো চাষ বাস।
গরু গুলো ছিল দারুন নাদুস নূদুস
খাসের ঘাস খেয়ে যেন হচ্ছিল মোষ।
এইনা দেখে সকল ঘোড়ার দলে মিলে
লোভে হল এক সবাই দলাদলি ভুলে।
দাবী খাসের ঘাস তারা করে আবদার
ফলে হবে ভারসাম্য আর সমঅধিকার।

রাজা শুনে কন তবে ঢাকো দরবার
গরু ঘোড়া রবে সম পারিষদ তার।

খেলো ধরা জংগী।

মার্চ 24, 2009 লিখেছেন milonmia

তোরাব আলী জংগী
থলে বিড়াল সংগী।
কখনো পরেন ধূতি
কখন ও টূপি লুংগী।

যত্ত দাগী কালো চোরা
সব্বি তিনার সভ্য শুরা
আছে মনিব তারো প্রভূ
এপার ওপার বিশ্বজোরা।

পেয়ে প্রভূর বল ভরসা
খেলে খেলা সরবনাসা,
বিড়াল সহ খেলেন ধরা
ভেংগে রিদয় প্রভূর আশা।

থলে বিড়াল সংগী
খেলো ধরা জংগী।

এখন বাংলার জল

ফেব্রুয়ারি 26, 2009 লিখেছেন milonmia

এখন বাংলার জল লালে লাল।

 আমার ভাইয়ের তাজা খূনে

মিশে একাকার।

 এখন দেশের মাটি ফেটে চৌচির

হিংস্র হায়েনার পদভারে

 প্রকম্পিত দলিত মথিত।

মা কাদছে ভাই কাদছে

কাদছে আমার দেশ।

 এযেন নতুন একাত্তর

 সেই বর্বর পশুর দল।

এখন বাংলার জল

 লালে লাল।

আমার ভাইয়ের তাজা খূনে

মিশে একাকার।

দাদা দিবেন আদা

ফেব্রুয়ারি 10, 2009 লিখেছেন milonmia

দাদা নাকি দিবেন আদা
আরো দিবেন ঘোড়া গাধা
পাঠাতে চান কুকুর
সংগে দিয়ে মুগুর।
তাহার বড় খায়েস
খাবেন ইলিশ পায়েস।
একটাই তার দাবী
চাইযে ঘরের চাবী।
কেনা আছে দারোয়ান
কথা তাই কানে কান।
সময় তাহার অল্প
নাই তাই আর গল্প।

দাদা দিবেন আদা
আরো ঘোড়া গাধা।

হই হই রই রই

ফেব্রুয়ারি 10, 2009 লিখেছেন milonmia

হই হই রই রই

ঘোলা পানি হলো দই।

 হই হই রই রই

 মাইনাস পাট্টিরা কই?

তন্তর মন্তর

পানি ঘোলা যন্তর

 মিছে সবই

 সবই ফাকি অন্তর।

 নাই মামা নয় ভালো

 থাক মামা খোরা কালো

লোভী দালাল লাঠিয়াল

খেয়েছে ধরা বমাল।

 হই হই রই রই

ঘোলা পানি হলো দই।

এক বিশ্ব প্রেমিক

সেপ্টেম্বর 28, 2008 লিখেছেন milonmia

ইব্রাহিম সেনা ধান ভানে
আয়েন ভাজে খই,
ঠাকূর ঘরের বুইড়া কহে
আমি চোরা নই।
আমি যে এক বিশ্ব প্রেমিক
কবির কবি প্রেমে নির্ভীক,
লং ড্রাইভে চালাই গাড়ী
ফূলের মধূ নিতেই পারি।
দেখতে বটে লম্বা চোরা
ভিমরতি ধর হইবা বূড়া
বলূক সবাই স্বৈরাচার
লাজলজ্জা নাই আমার।

ভিমরতি ধর শুনরে বূড়া
পেয়েছিস তুই এবার ধরা
বাধবো তোরে পিঠ মোরা
ভাংবো কোমর করবো গুরা।

দেশ বার্তা আমারদেশ

সেপ্টেম্বর 23, 2008 লিখেছেন milonmia

হাটি হাটি পা পা
পাচে পরলো তব পা।
দেশ বার্তা আমারদেশ
অভিনন্দন তোমা্য় অশেষ।
ওগো নির্ভীক, জাতির দিক
ঈগল পক্ষী সীমান্ত রক্ষী
শুভেচ্ছা তোমায় শততম
ধন্য ধন্য তব এজনম।
যত আছে গুড় কালো
দূরে তারে দিলে আলো
জাতির আশা কির্তী গৌরব
ছড়ালে বিশ্বে তার  সৌরভ।
ওগো স্বজাতির বল দরপণ
শুভেচ্ছা তোমায় অভিনন্দন।

এযে আসল বাঘ

সেপ্টেম্বর 21, 2008 লিখেছেন milonmia

ভেবেছিলাম বাংলা ছাগ
কিনতু এযে আসল বাঘ
ফককা মিয়ার যাককা
খেলা তোমার পাককা।
বাঘ সিংহ ছিল জোড়া
এক নিমিষে হলো ভেড়া
কেটে তাদের লম্বা লেজ
কমিয়ে যত ছিল তেজ
খাওয়ালি জল এক ঘাটেতে
শিখালি সব এক পাঠেতে।
বাদর যেন সূবোধ বালক
আহা কিতার চোখের পলক
শিয়াল কূকুর ভোল পাল্টালো
শিকারী সব দূর পালালো।
ইদুর বিরাল হরিন যত
আর যা আছে পশু শত।
সবাই বলে ভাইরে ফককা
খেলা বটে দারুন পাককা।

ধর ধর ছাড় ছাড়

সেপ্টেম্বর 16, 2008 লিখেছেন milonmia

ধর ধর ছাড় ছাড়
নিজে হলে পোয়াবারো
অন্য জনে ধুৎতেরো
ধর ধর ছাড় ছাড়।

যত পার খাও আদা
কাদো জোর নেই বাধা
ইচ্ছা মত ছোর কাদা
সাদা সেত হবে সাদা।

যত আছে দেশ দূর
মন চায় তত ঘুর
কর শত তোর জোর
জনতাই শেষ বড়।

সব সেরা দেশ মাটি
করো তারে নিজ ঘাটি
মন রাখো পরিপাটি
পাবে তবে ফল আটি।

নেংটি ইদুর।

সেপ্টেম্বর 10, 2008 লিখেছেন milonmia

 

এক দেশে তে ছিল যে এক
বিশাল গহীন বন,
ছিল তাতে বাঘ সিংহের
অবাধ বিচরন।
সিংহ ভাবে বনের রাজা
অন্য সবে তাহার প্রজা।
বাঘের মনেও অহংকার
আমিই প্রভূ নয় কেও আর।
শিয়াল কহে সিংহ মহান
হায়েনা গাহে বাঘ জয়গান।
দলে দলে সব হয়ে দুই দলে
তালে তালে শুধু দলাদলি চলে।
বাঘ ও সিংহ শুধুই হুংকার
কেহ কারে কভূ দেয় নাকো ছাড়।
এইতো সূযোগ শিকারীর ফন্দী
এক জালে করে উভয়েরে বন্দী।
শিয়াল খূশী মূরগী খাবে
হায়েনা ভাবে ছাগল পাবে
শিকারী মনে মনে ভাবে
পূরো বনটাই লুঠে নিবে।
সেই বনেরই ছোট্ট কূঠুর
থাকত এক নেংটি ইদুর।
কাটলো সে ওই জাল
ছিহ্ন হলো সব চাল।