চড়ে উড়াল গাড়ী
যাচ্ছি মাসির বাড়ী
মা্যের চাইতে মাসি
দরদ সোহাগ বেশী।
মায়ের আদর যত
শাসন করা তত
চোখে চোখেই রাখে
দোষ হলেসে বকে।
মাসির মূখে হাসি
হয়না কভূ বাসি
হোকনা যত ত্রুটি
দেনযে চাপা মাটি।
চড়ে উড়াল গাড়ী
যাচ্ছি মাসির বাড়ী
মায়ের চাইতে মাসী
দাবিযে তাই বেশী?