শিয়াল ডাকে হুক্কা হুয়া
বিড়ালে কয় মিউ
বাঘেরে কি থামাতে পারে
কূকুরের ঘেউ ঘেউ?
গরু করলো হাম্বা হাম্বা
ছাগল কাদলো ব্যা
লেলি্যে দিয়ে পাগলা বাবা
ভাংতে কোমর ট্যাং
মিলে যতনা ছাগল পাগল
করে ঘোলা বাংলার জল
এবার মনে গোপন আশা
আছে মামলা শেষ ভরসা।
ঐ শুন হাক আসছে বাঘ
শি্যাল কূকুর ভাগরে ভাগ
বাঘের বাচ্চা ঈমান সাচ্চা
মিছে হবেই শিয়ালের কেচ্ছা।