Archive for অগাষ্ট, 2009

হাফ পেন্ট হাফ শার্ট

অগাষ্ট 24, 2009

ছাড় সবে স্যূট কূট
পরোনা আর সু বুট।
হাফ পেন্ট হাফ শার্ট
সেন্ডেলে দেখাবে স্মার্ট।
হলে নারী ছাড় শাড়ী
লহ কিছু হাফ তারি।
যত আছে মায়া পোলা
শুধু নেংটি বাকী খোলা।
হও যদি বূড়ো বূড়ী
ছাট মাথা চুল দাড়ি।

ফূল থেকে করো হাফ
ছোট যারা সব মাফ।
হাফ পেন্ট হাফ শার্ট
বিদ্দূত সাশ্রয়ে স্মার্ট।

ফুল মিয়া বুদ্ব

অগাষ্ট 16, 2009

ফুল মিয়া বুদ্ব
কয় কথা শুদ্ব
হলে ছিটে মদ্য
পড়ে যেন পদ্য।

শিং কই পুটি ষোল
খেয়ে সব কারী জুল
মারে চাপা ছাড়ে গুল
হোক তিল কিবা ভুল।

বাংলার হয়ে পোলা
বিটিসের খেয়ে ছোলা
কাকাদের নয়া দুলা
উড়ে এসে পেলো মূলা।

সেই মূলা দিয়ে ভাগ
কাকাদের গলে রাগ
ফুল মি্যা করে তাক
পেলে ফাক উড়ে ভাগ।

ফুল মিয়া বুদ্ব
এই তার পদ্য।