Archive for জুলাই, 2009

ভিন দেশী এক ফেউ

জুলাই 22, 2009

ভিন দেশী এক ফেউ
করছে কেবল ঘেউ
ভাবছে মোদের বাঘের মাসী
করবো শুধুই মিউ।

ভিন দেশী এক কাক
শুধূই বাকুম বাক
কখনও বা হুক্কা হুয়া
হাকছে হালুম হাক।

ভিন দেশী সে দালাল
মূরগী লোভী শিয়াল
আংগুরগুলো টক হল তাই
ঢালছে মনের ঝাল।

শুনহে শিয়াল ভিনদেশী ছিল
আর দিওনা মৌচাকে ঢিল
পথ ভূলে ফের গেলে হেথায়
দেখবে কেমন বাংলার কিল।

টিপাই মূখ

জুলাই 7, 2009

টিপাই মূখ
বাংলার দূঃখ
চাক্ষুস মৃত্যুফাদ
প্রস্তুত জহ্লাদ।
মারবে ভাতে
ডুবাবে পানিতে
মরুতে শুকিয়ে
ভূকম্পে গুড়িয়ে
ধংস হতে নাস
রাহুর উললাস।

টিপাইয়ের বাধ
দালালের আহ্লাদ
জহ্লাদের পৌষমাস
বাংলার গলেফাস।

ইনাক তিনাক পিনাক

জুলাই 1, 2009

ইচিং বিচিং ফাক
ধিতাং তাদিং তাক
ইনাক তিনাক পিনাক
ময়ূর পূচছ কাক।

ইনাক তিনাক পিনাক
বাকুম বুকুম বাক
দেখি মধূ মৌচাক
হুককা হুয়া হাক।

ইনাক তিনাক পিনাক
গলিয়ে উচচ নাক
শিয়াল সাজিযে বাঘ
হালুম হুলুম হাক।

ইচিং বিচিং ফাক
ময়ূর পূচছ কাক।
ইনাক তিনাক পিনাক
আদ্যি বাংলার কাক।