দাদা নাকি দিবেন আদা
আরো দিবেন ঘোড়া গাধা
পাঠাতে চান কুকুর
সংগে দিয়ে মুগুর।
তাহার বড় খায়েস
খাবেন ইলিশ পায়েস।
একটাই তার দাবী
চাইযে ঘরের চাবী।
কেনা আছে দারোয়ান
কথা তাই কানে কান।
সময় তাহার অল্প
নাই তাই আর গল্প।
দাদা দিবেন আদা
আরো ঘোড়া গাধা।