Archive for সেপ্টেম্বর, 2008

এক বিশ্ব প্রেমিক

সেপ্টেম্বর 28, 2008

ইব্রাহিম সেনা ধান ভানে
আয়েন ভাজে খই,
ঠাকূর ঘরের বুইড়া কহে
আমি চোরা নই।
আমি যে এক বিশ্ব প্রেমিক
কবির কবি প্রেমে নির্ভীক,
লং ড্রাইভে চালাই গাড়ী
ফূলের মধূ নিতেই পারি।
দেখতে বটে লম্বা চোরা
ভিমরতি ধর হইবা বূড়া
বলূক সবাই স্বৈরাচার
লাজলজ্জা নাই আমার।

ভিমরতি ধর শুনরে বূড়া
পেয়েছিস তুই এবার ধরা
বাধবো তোরে পিঠ মোরা
ভাংবো কোমর করবো গুরা।

দেশ বার্তা আমারদেশ

সেপ্টেম্বর 23, 2008

হাটি হাটি পা পা
পাচে পরলো তব পা।
দেশ বার্তা আমারদেশ
অভিনন্দন তোমা্য় অশেষ।
ওগো নির্ভীক, জাতির দিক
ঈগল পক্ষী সীমান্ত রক্ষী
শুভেচ্ছা তোমায় শততম
ধন্য ধন্য তব এজনম।
যত আছে গুড় কালো
দূরে তারে দিলে আলো
জাতির আশা কির্তী গৌরব
ছড়ালে বিশ্বে তার  সৌরভ।
ওগো স্বজাতির বল দরপণ
শুভেচ্ছা তোমায় অভিনন্দন।

এযে আসল বাঘ

সেপ্টেম্বর 21, 2008

ভেবেছিলাম বাংলা ছাগ
কিনতু এযে আসল বাঘ
ফককা মিয়ার যাককা
খেলা তোমার পাককা।
বাঘ সিংহ ছিল জোড়া
এক নিমিষে হলো ভেড়া
কেটে তাদের লম্বা লেজ
কমিয়ে যত ছিল তেজ
খাওয়ালি জল এক ঘাটেতে
শিখালি সব এক পাঠেতে।
বাদর যেন সূবোধ বালক
আহা কিতার চোখের পলক
শিয়াল কূকুর ভোল পাল্টালো
শিকারী সব দূর পালালো।
ইদুর বিরাল হরিন যত
আর যা আছে পশু শত।
সবাই বলে ভাইরে ফককা
খেলা বটে দারুন পাককা।

ধর ধর ছাড় ছাড়

সেপ্টেম্বর 16, 2008

ধর ধর ছাড় ছাড়
নিজে হলে পোয়াবারো
অন্য জনে ধুৎতেরো
ধর ধর ছাড় ছাড়।

যত পার খাও আদা
কাদো জোর নেই বাধা
ইচ্ছা মত ছোর কাদা
সাদা সেত হবে সাদা।

যত আছে দেশ দূর
মন চায় তত ঘুর
কর শত তোর জোর
জনতাই শেষ বড়।

সব সেরা দেশ মাটি
করো তারে নিজ ঘাটি
মন রাখো পরিপাটি
পাবে তবে ফল আটি।

নেংটি ইদুর।

সেপ্টেম্বর 10, 2008

 

এক দেশে তে ছিল যে এক
বিশাল গহীন বন,
ছিল তাতে বাঘ সিংহের
অবাধ বিচরন।
সিংহ ভাবে বনের রাজা
অন্য সবে তাহার প্রজা।
বাঘের মনেও অহংকার
আমিই প্রভূ নয় কেও আর।
শিয়াল কহে সিংহ মহান
হায়েনা গাহে বাঘ জয়গান।
দলে দলে সব হয়ে দুই দলে
তালে তালে শুধু দলাদলি চলে।
বাঘ ও সিংহ শুধুই হুংকার
কেহ কারে কভূ দেয় নাকো ছাড়।
এইতো সূযোগ শিকারীর ফন্দী
এক জালে করে উভয়েরে বন্দী।
শিয়াল খূশী মূরগী খাবে
হায়েনা ভাবে ছাগল পাবে
শিকারী মনে মনে ভাবে
পূরো বনটাই লুঠে নিবে।
সেই বনেরই ছোট্ট কূঠুর
থাকত এক নেংটি ইদুর।
কাটলো সে ওই জাল
ছিহ্ন হলো সব চাল।