Archive for অগাষ্ট, 2008

ঐ শুন হাক আসছে বাঘ

অগাষ্ট 30, 2008

শিয়াল ডাকে হুক্কা হুয়া
বিড়ালে কয় মিউ
বাঘেরে কি থামাতে পারে
কূকুরের ঘেউ ঘেউ?

গরু রবে হাম্বা হাম্বা
ছাগলে কান্দে ব্যা
ভাবে আছে পাগল খাম্বা
মারবে বুজি ল্যাং

শিয়াল কূকুর ছাগল গরু
এক কাতারে মিটিং শুরু
মনে সবার গোপন আশা
আছে পাগল শেষ ভরসা।

ঐ শুন হাক আসছে বাঘ
পাগলে কয় প্রানটা রাখ।
বাঘের বাচ্চা ঈমান সাচ্চা
মিছে হবেই শিয়ালের কেচ্ছা।

খেয়ে শুধু ঘি পরাটা

অগাষ্ট 19, 2008

খেয়ে শুধু ঘি পরাটা
হলিতো দারুন মোটা।
বাপকে করলি খূন
ভাবলি বাপের বেটা।
ভাইকে মারলি পরে
বাড়লো বূকের পাটা।
বোন ভাবীর ধরলি কান
ভাবিস আছে নিজের মান।
ভাইপোর ভাংলি কোমর
আহ্লাদে আটকানা বর ।
প্রভূ দেয় বাড়তি বেতন
গেয়ে তাই তাদের মতন
জ্বেলেছিস আগুন এবার
নিজে পূড়ে হবি ছাড়খার।

মহনেত্রী মহাখূশী

অগাষ্ট 6, 2008

হাতে পায়ে বাধা রশি
মরিছে মরুক চাষী
মহানেত্রী মহাখূশী
বিজয় উল্লাসে হাসি।

দিতে ছাই বাড়া ভাত
ভূলে সব জাত পাত
হলো সন্ধি হলো হাত
দূষ্টেরা কয় আতাত।

চাষী আছে থাক জেল।
লাঠিয়ালে গোফে তেল
রাজাকারে সেরা খেল
মীরজাফরে আশা বেল।

মহনেত্রী মহাখূশী
সহসাই হবে বাসী।