Archive for জুলাই, 2008

গরীবের বৌ সবার ভাবী

জুলাই 30, 2008

মধূ আছে তাই কতনা ভ্রমর
কেউ দেয় আদর কেউ কামড়।
গরীবের বৌ সবার ভাবী
মধূর লোভে ঘুরিছে সবি।

ভারত কে বড়ই ভয়
চিনেতে ভারসাম্য রয়।
পাকিস্তানিরা বড্ড পাজী
সৌদি হলো কাজের কাজী।

থাই কোরিয়া জাপান
পূরবের সেরা গান।
আর অষ্ট্রেলিয়া আফ্রিকা
ইউরুপ কিম্বা আমেরিকা

খাতির যদি জমাতে চাও
সব সেরাকে বেছে নাও।

বাপূরাম সাপূরে

জুলাই 28, 2008

বাপূরাম সাপূরে
জেনারেল কাপূরে
আয়বাবা দেখেযা
কাল সাপ রেখেযা
যে সাপের,
মন নেই গ্যেন নেই
ছোটাছোটি করে বটে
নিজ লেজে নিজে কাটে।
কাজ শুধূ ফিস ফাস
সব কিছু করে নাস।
সেই সাপ জ্যান্ত
যত পার আন্ত
তেড়ে মেরা ডান্ডা
যাবো করে ঠান্ডা।

নাসার অংক মাকাল ফল।

জুলাই 12, 2008

নাসার অংক আজব ফল
গলছে বরফ বাড়বে জল।
বাংলাদেশের সকল স্হল
ডুববে নাকি সাগর তল।

সাবাস নাসা গল্প খাসা
দিতে হতাশা সেরা তামাশা
জানি হবে মিছে তব আশা
কাচা অংকে হবে লোকহাসা।

আসল অংক সরল খাটি
টন আর টন লক্ষ কোটি
হিমালয়ের দেয়া পলিমাটি
জেগে উঠি চর ভরিছে ভাটি।

যতই ফুলুক বারুক জল
তবূ হবেই সাগর দখল
হিমালয় পলি বাংলার বল
অংক নাসার মাকাল ফল।