Archive for মে, 2008

হউক শুভ সংলাপ

মে 23, 2008

শুভেচ্ছা লাল গোলাপ
হউক শুভ  সংলাপ
আছে যত তাপ চাপ
করি দূর সব সাফ,
দিয়ে বাদ দূঃখ জ্বালা
বলি কথা প্রান খোলা
দশে মিলি করি শলা
গাই পালা এক গলা
শত্রুরে  দিতে ছাই
দেশী গান চল গাই
এক সূরে গেতে তাই
সংলাপে জোর চাই।

শুভেচ্ছা লাল গোলাপ।
হউক শুভ  সংলাপ

 

বংগে জনম তারি

মে 16, 2008

বংগে জনম তারি
দিতে বিশ্ব পারি
গাইতে দেশের জারি
আমার সোনার তরী।

দেশে দেশে দিয়ে পারি
বন্দর মহাদেশ ঘুরি
জাতিকে উচাবে ধরি
সেযে আমারি তরী।

বাংলার নয়াকির্তী এযে
খাটি স্বদেশের গান
দিক্বিজয়ী সেনা আগুয়ান
তুমি বাংলার সম্মান।

ওগো আমার সোনার তরী
হাজার সালাম তোমার পরি।

খাও পান চূন হুক্কা

মে 13, 2008

খাও পান চূন হুক্কা
খেল লুডু চার ছক্কা
নয় জোরশোর ধাক্কা
দিল ফরমান ফক্কা।

ফক্কার নয়া যাক্কা
হবে কি শেষ রক্ষা?
নাকি শুধু মূখ রক্ষা
অকালে পাবেকি অক্কা?

নয় লুডু নয় হুক্কা
মাঠে খেলা হোক পাক্কা
বেটে বলে মেরে ছক্কা
হোক জয় দেশ রক্ষা।

ফক্কা মিয়ার যাক্কা
খেলা চাই তব পাক্কা।

নবরত্ন পরিষদ

মে 3, 2008

মহামতি আকবর সম্রাট দিল্লীশ্বর
নবরত্ন পরিষদ সবে গেনী গুনধর।
একদিন দরবারে এলো এক মেহমান
খড়িদিয়ে ভূমিতে আকল রেখা একটান।
অথিতি শুধায় যত নবরত্ন তরে
নাকেটে নামোছে করছোট রেখাটারে?
সওয়াল শুনে সবে করে মূখ ভার
উত্তর না জানা আছে হয় বূজি হার।
সহসাই এক রত্নে নিয়ে হাতে খড়িচূন
আকে পাশে নয়া রেখা আগের দ্বিগুন।

পূরন রেখা হল ছোট নয়া বড় তাই
নবরত্নের হল জয় কাটা মোছা ছাড়াই।