Archive for এপ্রিল, 2008

মাইনাস তত্ব

এপ্রিল 29, 2008

মাইনাস তত্ব
কদাকার নৃত্য
নয় খাটি পথ্য
হবে নয়া দৈত্য।
দুই বাদ দুই
ফল তার কই?
যোগে গুনে চার
গুনি বার বার।
দুই দল পক্ষ
বাকী নিরপেক্ষ
মিলি চারি মূখ্য
কাজ করি সূক্ষ।
মাইনাস তত্ব
নয় খাটি পথ্য
চাই ভারসাম্য
দ্বীকক্ষ সূরম্য।

বাকী লোঠা কম্বল

এপ্রিল 11, 2008

আগে ইসির দল
পিছে কালোর নল
বাকী লোঠা কম্বল
হাফিজের সমবল।

ভিমরতি সাইফুর
বাপবেটা দুইচোর
বলে দুই হাত জোর
মাফ চাই জি হুজুর।

বড় নেতা হাননান
বড় মন বড় গান
জনতার মন প্রান
বাকী সব নিষপ্রান।

দোলোয়ার বড় বীর
ছিন্ন করে সব তীর
দুষমনেরে চৌচির
বধিবে কালোর শির।

জনতাই শক্তি বাংলার বল
হাননান দেলোয়ারের সম্বল।

ক্ষিদের জ্বালায় ভাই কাতরায়

এপ্রিল 4, 2008

নীরব সরব হিডেন অপেন
নাই প্রয়োজন জানা
ক্ষিদের জ্বালায় ভাই কাতরায়
চাইযে তাহার খানা।
সবে চল ভাই এক বেলা খাই
বাকী খানা করি দান
দূখীদের তরে মিলে সবে লড়ে
রাখী স্বজাতির মান।
যারা স্বদেশে কিম্বা প্রবাসে
মিলে ধরে হাতে হাত
করি দূখ দুর রাত করি ভোর
জাতি আজ এক সাথ।
সামনে সূদিন পতাকা উড্ডীন
উচাব মোদের শির
বিশ্ব অবাক হবে নির্বাক
মোরা জাতি চির বীর।