দাম বেড়েছে গ্যাস

সেপ্টেম্বর 19, 2011

বেশ বেশ বেশ
খবর অবশেষ
দাম বেড়েছে গ্যাস
বাচবে টাকা কেশ।
বাড়লে বারূক গাড়ী ভাড়া
মালিক খূশী আত্তহারা
বিদ্যুৎ কিবা সারের দাম
এক টুকুতে নাই বদনাম
চাল ডাল তেল নূন
হোকনা বেড়ে কয়েক গূণ
মন্ত্রী মশি তাতেই খূশী
বিরোধী সব মূচকী হাসি
জনগন যে মরলো ধূকে
তবে তাদের বাচাবে কে?

বাঘেরে কি থামাতে পারে

সেপ্টেম্বর 15, 2011

শিয়াল ডাকে হুক্কা হুয়া
বিড়ালে কয় মিউ
বাঘেরে কি থামাতে পারে
কূকুরের ঘেউ ঘেউ?

গরু রবে হাম্বা হাম্বা
ছাগলে কান্দে ব্যা
লেলিয়ে দিতে লেঠে পাগলা
মারবে বুজি ল্যাং

শিকারী কত পাতলো জাল
কূমিরে শত ভরলো খাল
শকূন হায়েনার লুলুপ চোখ
লেঠে পাগলের ভাংলো বূক।

ঐ শুন হাক আসছে বাঘ
শিকারি যত ভাগরে ভাগ
বাঘের বাচ্চা ঈমান সাচ্চা
মিছে হবেই শিয়ালের কেচ্ছা।

আছে মেওয়া ফল

সেপ্টেম্বর 10, 2011

গাং মরিল
জমি শুকাল
মলিন চাষীর হাসি
ফারাক্কা যে ধান খেয়েছে
কেমণে তবে বাচি?
ধান না তাক
পান না তাক
আছে মেওয়া ফল
সবুরে তাই বূক বেধেছি
পাব এবার জল।

জল জল সব জল

সেপ্টেম্বর 8, 2011

জল জল সব জল
দাদাবাবু গেল তল।
জল জল ঘুলাজল
দিদিমনি হল খল।
জলে পড়ে পেল তল
আপুমনি উজ্ব্ ল।
জল জল সব জল
ছিল যত ছল কল।

দিদিমনি হাতে জল

সেপ্টেম্বর 5, 2011

দাদাবাবু জিভে জল
খেলেন ইলিশ, ফল
দিদিমনি হাতে জল
আপনা বাচা ছল।
আপুমনি গ্যেরাকল
দুইচোখে  শুধু জল।
হায় জল, কত কল
 কত ছল সব জল।

সলিল সমাধি।

অগাষ্ট 11, 2011

এক ছিল ধ্বলা পাহাড় সূদুরে উত্তর
উজান ওপাশে তার নদী স্রোতধর।
এপাশ ভাটিতে জমি মাঠ বন যত
উচু পাহাড়ে ছিল ইদুর লক্ষ শত।

ইদুরে উজির নাজির আর ছিল রাজা
বাকী সবে ছিল শ্রমিক সাধারন প্রজা।
ছিল তারা পরিশ্রমী না মরিত ভূখে
রাজা প্রজা মিলেমিশে ছিল সবে সূখে।

একদিন রাজাদেশ হলো ইদুর গনে
দুপাশে পাহাড় সুরং কর এইক্ষনে।
ছোট্ট সুরং আসে পানি আসে মলা-পুটি
খেয়ে পুটি রাজা প্রজা হেসে কুটিকুটি।

দিনেদিনে পানির তুরে সুরং হয় নদী
ধ্বলা পাহাড় ইদুরে যত সলিল সমাধি।

বল বীর সব বল বল

জুন 1, 2011

বল বীর সব বল বল
বীর বাংগালী এগিয়ে চল।
বল না;হিনদুস্তান পাকিস্তান
চল গাহি শুধু দেশের গান।
বল না-দালাল না-রাজাকার
বাংলা শুধু বীর জনতার।
এদেশ তীতুমীর বীর ঈশাখার
ভাসানী মূজিব মুক্তি জিয়ার।
সুনালি ফসল ফলাই মুরা
কাল সুনা আছে মাটি চাপাপরা
দিকে দিকে আজ করি দিকবিজয়
ঘাটী গরিয়াছি সারা বিশবময়।
সাবাস বাংলাদেশ সাবাস
বরগী্রা নিদারুন হতাশ
আছে যত ছল কল কউশল
করছেই ঘুলা বাংলার জল।
জনতাই শক্তি জনতাই বল
বরগী দালালেরা যাবে রসাতল।
বল বীর সবে বল বল
বিশ্ম জয়ে সবে চল চল।

এক চোখা ডাইনী

জুন 26, 2011

এক চোখা ডাইনী

দুই মূখা সাপিনী

হিংসার মহারানী

জ্বালিওনা অগ্নি।

লয়ে কিছু দেশী চেলা

প্রভূদের দিয়ে তূলা

প্রতিদলের ভেংগে নলা

ফাকা মাঠে জয়ী খেলা।

ব্যবসা পাতি সিণ্দুক

সবই দিলি বন্দক

হয়ে নিজে রক্ষক

গিলে হলি ভক্ষক।

এক চোখা ডাইনী

দুই মূখা সাপিনী

হিংসার মহারানী

জ্বালিওনা অগ্নি।

 

  •  

  •  
  •   
  •  

     

     

     

     

     

     

     

বাবুই পাখীরে ডাকি বলিছে চড়াই

মে 30, 2011

বাবুই পাখীরে ডাকি বলিছে চড়াই

 গরিবেরে লয়ে তুর, কিএত বড়াই?

মুর আছে বড় ভাই,সূখী তার তরে

কুড়ে ঘরে থাকি তুই,মরবিযে ঝড়ে।

 বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই?

 গরীব কিবা হউক দূখী এরা মুর ভাই

 সূখেদূখে সবকালে এদের ছারা নাই

 কূড়ে ঘরে যদি  থাকি কভূ ডর নাই।

 বড় ভাই হউক বড়, সেযে বটে পর

 আপন জান নিয়া ভাগে যদি আসে ঝড়।

বাংলার ডোরা বাঘ

ফেব্রুয়ারি 20, 2011

হাতি কহে হে বাঘ
উচু করিসনে নাক
ভাংব উহার নলা
মিঠাব মন জ্বালা।

বাঘ বলে প্রিয় সাথী
শুনহে আমার ভ্রাতি
আমি ডোরা বাঘ বাংলার
জানি খেলা মার গরিলার।

কভূ হারি তবু ডরিনা
হাতি ঘোড়া কারে ছারিনা


Follow

Get every new post delivered to your Inbox.